ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আল্লাহর প্রতি বিশ্বাস ও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি: রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪১ এএম
রাখি সাওয়ান্ত। ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’খ্যাত রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে রাখি বলেন, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। তার দাবি, তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং এখন পর্যন্ত আটবার উমরাহ পালন করেছেন।

ধর্ম পরিবর্তন ও বিয়ে প্রসঙ্গে রাখি বলেন, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে নতুন কোনো বিষয় নয়। উদাহরণ হিসেবে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও আমির খানের নাম উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে কোটি কোটি মানুষ আন্তঃধর্মীয় সম্পর্কে আবদ্ধ হচ্ছেন এবং ভালোবাসার ক্ষেত্রে ধর্ম কোনো বাধা হওয়া উচিত নয়।

আমির খানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাখি বলেন, “তার তো হিন্দু মেয়েই পছন্দ।”

নিজের ক্যারিয়ারের শুরুতে নানা সমালোচনার মুখে পড়ার কথাও তুলে ধরেন রাখি। তিনি বলেন, একসময় মানুষ তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলে উপহাস করত। তবে সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন এবং ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। নিজের সম্পর্কে তার মন্তব্য, “আমি নিজেই একটা চলতি-ফিরতি কনটেন্ট।”

‘বিগ বস ১৫’-এ স্বামী হিসেবে পরিচিত রিতেশকে নিয়েও কথা বলেন রাখি। তিনি দাবি করেন, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’। পরবর্তীতে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তাকে শো থেকে সরিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রজন্মের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গ টেনে রাখি দাবি করেন, উর্বশী রাউতেলা ও ওরিসহ অনেকেই তার পথ অনুসরণ করেছেন। নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী বলেন, তিনি ‘ওজি রাখি সাওয়ান্ত’ এবং বিনোদন অঙ্গনে তার নিজস্ব একটি অবস্থান রয়েছে।

আরও পড়ুন

রাখির এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ তার বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা করছেন। তবে বরাবরের মতোই, নিজের বক্তব্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
আরও পড়ুন
শেষ রাতে যে আমলে মেলে আল্লাহর নৈকট্য
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
শিশুকে নামাজে আগ্রহী করবেন যেভাবে
চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১০০ রাকাত নামাজ