ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দীপিকার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার। ছবি: সংগৃহীত

নিজের ভাল লাগা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার। এর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণার বিপরীতে, এই সিদ্ধান্ত বিয়ের কারণে তিনি নেননি, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস থেকে নেয়া হয়েছিল। এ কথা জানিয়েছেন তার ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া বলেন, ‘সাসুরাল সিমার কা’-এর প্রথম মৌসুমে একসঙ্গে কাজ করার সময়ই দীপিকা ও শোয়েবের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

আরও পড়ুন

তিনি বলেন, সবাই জানে দীপিকা যে কাজই করেন, তাতে শতভাগ মনোযোগ দেন। শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও তিনি সেই সম্পর্ককে শতভাগ দিয়েছেন।

ধারাবাহিকটি শেষ হওয়ার পর দীপিকা বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং পরে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। জয়তী জানান, একসময় তিনি দীপিকাকে সরাসরি জিজ্ঞেস করেন, বিয়ের কারণেই কি তিনি ইসলাম গ্রহণ করেছেন?

জয়তী বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বিয়ের জন্যই কি তিনি ধর্ম পরিবর্তন করেছেন? তিনি বলেছিলেন, না। তিনি জীবনের কঠিন সময় পার করছিলেন। তখন তিনি আজমীর শরিফে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার মনে হয়েছিল, তিনি এই সিদ্ধান্ত নিতে চান। এরপর তিনি সেটাই করেন। এটি বিয়ের জন্য নয়; হয়তো তিনি সেখান থেকেই নিজের শক্তি খুঁজে পেয়েছেন।

তিনি আরও বলেন, প্রার্থনার মাধ্যমে যদি তিনি শক্তি পেয়ে থাকেন এবং এরপর ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

দীপিকাকে স্বামীর ধর্মের কাছে ‘আত্মসমর্পণ’ করার অভিযোগেরও জবাব দেন জয়তী ভাটিয়া। তিনি বলেন, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরকে সমানভাবে সমর্থন করেছেন। দীপিকার অসুস্থতার সময় শোয়েব তার পাশে ছিলেন। অন্যদিকে বছরের পর বছর দীপিকাও শোয়েবের পরিবারের পাশে থেকেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
স্বপ্নে নিজের বিয়ে দেখা কী মৃত্যুর ইঙ্গিত?
সুসময়ে ও দুঃসময়ে মুমিনের করণীয়
নেক সন্তান গড়তে মা-বাবার করণীয় ও দোয়া