ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জন্মের পর হাসপাতালেই অদলবদল হয়েছিলেন রানি মুখার্জি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের একটি অবাক করা ঘটনা এখনো অনেকের অজানা। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মায়ের তৎপরতায় প্রকৃত পরিবারে ফিরে আসেন এই অভিনেত্রী।

১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে রানি জানান, জন্মের পর হাসপাতালের এক নার্সের ভুলে তাকে একটি পাঞ্জাবি দম্পতির নবজাতকের সঙ্গে অদলবদল করা হয়েছিল।

রানির ভাষ্য, তার মা কৃষ্ণা মুখার্জি শিশুটিকে দেখেই সন্দেহ করেন। কারণ নবজাতকের চোখের রং তার সন্তানের সঙ্গে মিলছিল না। এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, শিশুটি তার নয় এবং নিজের সন্তানকে খুঁজে বের করার দাবি জানান।

পরে হাসপাতালজুড়ে খোঁজাখুঁজির পর ওই পাঞ্জাবি দম্পতির কাছ থেকে রানিকে উদ্ধার করা হয়। এরপর দুই নবজাতককে তাদের প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

রানি আরও জানান, পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রায়ই মজা করতেন। অনেকেই হাস্যরস করে বলতেন, তিনি নাকি আসলে পাঞ্জাবি পরিবারের সন্তান, ভুল করে মুখার্জি পরিবারে বড় হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নবজাতকদের পরিচয়পত্র লাগানোর সময় দায়িত্বে থাকা এক নার্সের ভুলেই এই অদলবদলের ঘটনা ঘটেছিল। জন্মের সেই ঘটনা আজও রানির জীবনের অন্যতম আলোচিত স্মৃতি।

ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি। ইতালিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আদিরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
আরও পড়ুন
মা হারালেন রানি মুখার্জি
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি