ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কেন কখনও বিয়ে করবেন না আমিশা, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে এক ভক্তের বিয়ে নিয়ে করা প্রশ্নের জবাবে স্পষ্ট ভাষায় জানান, তিনি সিঙ্গেল জীবনেই সুখী।

এক ভক্ত জানতে চান, আপনি কবে বিয়ে করছেন? জবাবে আমিশা বলেন, কখনোই না। সিঙ্গেল থেকে আমি ভীষণ সুখী। আমাকে ভালোবাসার জন্য আমার পরিবার ও বন্ধুদের মধ্যে অনেক কাছের মানুষ আছেন। একজন পুরুষ এসে সেই পরিবেশ বদলে দিক, তা আমি চাই না।

তবে আমিশা জানান, বর্তমানে বিয়ে করার ইচ্ছা না থাকলেও ভবিষ্যতে উপযুক্ত মানুষ পেলে তিনি নিজের সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারেন।

এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়জগতে আসার সিদ্ধান্তের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তার ভাষ্য, চলচ্চিত্রে কাজ করার বিষয়টি তার সাবেক সঙ্গী মেনে নিতে পারেননি। ফলে ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে হয়েছিল।

আরও পড়ুন

আমিশা বলেন, যারা সত্যিকারের ভালোবাসে, তারা কখনোই একজন মানুষের স্বপ্ন বা পেশাগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় না। জীবনে ভালোবাসা এবং ক্যারিয়ার—দুই ক্ষেত্র থেকেই তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেন, এখনো বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসে। এমনকি তার চেয়ে অনেক কম বয়সী তরুণরাও ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে তার কাছে বয়স নয়, একজন মানুষের মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে আমিশা প্যাটেলের নাম বিভিন্ন সময় কয়েকজনের সঙ্গে জড়ালেও, দুই হাজার সালের শুরুর দিকে চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচনায় ছিল।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
আরও পড়ুন
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল