ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের সিনেমা ‘শিকার’-এর মহরত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। ছবি: সৌজন্য

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নেপালের পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। প্রথম দিন শুটিং স্পটে একে একে হাজির হতে দেখা যায় অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি ও জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যকে। প্রত্যেকের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ। কেউ আড্ডায় মগ্ন, কেউ আবার ভক্তদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।

004

একপর্যায়ে শুরু হয় মহরতের মূল আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি-নীতি ও নিয়ম-কানুন অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমেই দোয়া করেন এর মূল অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান নির্মিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমা ‘শিকার’-এর দৃশ্যধারণের কাজ। বাংলাদেশ, ভারত ও নেপাল—তিন দেশের শিল্পী ও কলাকুশলীরা মিলে নির্মাণ করছেন এই সিনেমাটি।

আরও পড়ুন

শিকার সিনেমার গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, " যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজী হয়ে যাই, কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি গল্পটি দর্শকের ভালো লাগবে"।

005

এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন অভিনেতা মুর্তজা পলাশ। সিনে দুনিয়ায় অভিষেক নিয়ে এই অভিনেতা বলেন, "প্রথমবারের মতো সিনেমা করছি, কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। তাই নির্মাতার কথা মতো আমি গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি এবং আজ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে"।

জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্যে মাস জুড়ে চলবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার
নেপালের বন্যায় ভারতে আতঙ্ক, সতর্কতা জারি
নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়াল ১ হাজার
নেপালে পিঠে বোন নিয়ে মা-বাবার খোঁজে খুদে বালক, মনে করাল নাগাসাকির সেই ছবি