ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার এসএসসি পাস করলেন সেই ‘ফারহানা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম
অভিনেত্রী ইসরাত অতিথি। ছবি: সংগৃহীত

কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি। ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকে ফারহানা চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের পরিচয় দিলেন তিনি।

মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছেন ইসরাত অতিথি। নিজের ফলাফলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

ফল প্রকাশের পর নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন ইসরাত। সেখানে তিনি এসএসসিতে উত্তীর্ণ হওয়ার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন।

আরও পড়ুন

অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন ইসরাত অতিথি। এসএসসিতে কাঙ্ক্ষিত ফল পাওয়ায় তার ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান ইসরাত অতিথি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও তার এই সাফল্য নতুন করে প্রশংসা কুড়িয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান