ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আচমকা মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম
বাম থেকে আমিন খান, মিশা সওদাগর, ওমর সানি ও অমিত হাসান : ছবি সংগৃহীত

নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা জনপ্রিয় নায়কদের মধ্যকার বন্ধুত্বের বন্ধন ছিল গভীর ও অটুট। সময়ের সঙ্গে ব্যস্ততা ও জীবনের নানা বাস্তবতায় অনেকেই ছড়িয়ে পড়েছেন ভিন্ন ভিন্ন জায়গায়। তবে সুযোগ পেলেই পুরোনো বন্ধুত্বের টানে একসঙ্গে হন তারা।

এবার তেমনই এক আড্ডার গল্প শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নব্বইয়ের দশকের সহকর্মী ও বন্ধু অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি।

ওমর সানি লিখেছেন, আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা।

আরও পড়ুন

বন্ধু অমিত হাসান দেশে আসার পর মিশা সওদাগর তাদের নিজের বাসায় দাওয়াত দেন বলেও জানান ওমর সানি। সেই দাওয়াতকে ঘিরেই পুরোনো দিনের বন্ধুদের আবার একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়।

ওমর সানির ভাষায়, অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিল তার বাসায়। আর হয়ে গেলাম ৯০ দশকের ভালোবাসার ইতিহাস।

মিশা সওদাগরও চার বন্ধুর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন প্রবাস থেকে দেশে ফেরা অমিত হাসানের সম্মানে হঠাৎ তার এই আয়োজন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‌অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।

আরও পড়ুন

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ ছিলেন ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর। চলচ্চিত্রে তারা ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। সময়ের পরিক্রমায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে পরিবর্তন এলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে।

ওমর সানির এই পোস্টের পর নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নস্টালজিয়া। প্রিয় তারকাদের একসঙ্গে দেখার স্মৃতি মনে করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
হঠাৎ ওমর সানীর রহস্যময় পোস্ট
ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না: মিশা সওদাগর
মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে: মিশা সওদাগর