ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন হাসান মাসুদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
অভিনেতা হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

অভিনয় ছেড়ে দিয়েছেন সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদকে ঘিরে। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছেন তিনি। ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত এই অভিনেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাসান মাসুদ জানান, গত দুই বছর ধরে তিনি নাটক বা সিনেমায় কাজ করছেন না। হজ সম্পন্ন করার পর ধর্মীয় অনুশাসনের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছেন বলেও জানান তিনি। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, অভিনয় থেকে হয়তো স্থায়ীভাবে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে পরবর্তী এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন হাসান মাসুদ। তিনি জানান, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। মূলত ভালো কনটেন্ট না পাওয়ায় দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন। পাশাপাশি অনুষ্ঠানে নিজের বক্তব্য যথাযথভাবে ব্যাখ্যা করতে না পারায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

হাসান মাসুদের ভাষ্য, গল্প পছন্দ হলে এবং মনের মতো কোনো কাজের প্রস্তাব পেলে তিনি আবারও অভিনয়ে ফিরতে আগ্রহী। অর্থাৎ অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই।

ধর্মচর্চা ও অভিনয় দুটিকে কখনোই পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক মনে করেন না এই অভিনেতা। ২০০০ সাল থেকেই নিয়মিত নামাজ পড়েন উল্লেখ করে তিনি জানান, শুটিংয়ের সময়ও পরিচালকরা তাকে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিরতি দিতেন।

তার মতে, কাজের পাশাপাশি ধর্মীয় নিয়ম-কানুন মেনেও চলা সম্ভব। এরই উদাহরণ হিসেবে হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন হাসান মাসুদ। পরবর্তীতে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

আরও পড়ুন

এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি একক গানের অ্যালবামও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
হজের পর অভিনয় ছেড়ে দিলেন হাসান মাসুদ
ফেসবুকে ছড়িয়ে পড়েছে হাসান মাসুদের ছবি, যা বললেন এই অভিনেতা