ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

তৌকীর আহমেদের নির্দেশনায় আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্র

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মঞ্চনাট্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাট্যকেন্দ্র-এর প্রযোজনায় আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘তীর্থযাত্রী’। হুমায়ুন কবিরের রচনায় এবং তৌকীর আহমেদের নির্দেশনায় নির্মিত এই প্রযোজনাটি আগামী ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয় শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে।

সমকালীন জীবন, মানুষের অন্তর্গত টানাপোড়েন, সম্পর্ক, স্বপ্ন ও বাস্তবতার বহুমাত্রিক সংঘাতকে মঞ্চভাষায় তুলে ধরার প্রয়াস ‘তীর্থযাত্রী’। নাটকটির ভাবনা ও আখ্যানের ভেতর দিয়ে যুদ্ধ যে কখনোই মঙ্গল বয়ে আনে না এই গভীর উপলব্ধির পাশাপাশি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা সংকট, আকাঙ্ক্ষা এবং আত্মঅন্বেষণের বিষয়গুলোও উঠে এসেছে।

নাটকের গল্প ও চরিত্রের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজের নানা দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের অনিবার্য প্রশ্নগুলো দর্শকের সামনে উপস্থাপিত হবে। বাস্তবতা ও স্বপ্নের দ্বৈততার মধ্য দিয়ে মানুষের নিজেকে খুঁজে পাওয়ার যে নিরন্তর যাত্রা, ‘তীর্থযাত্রী’ সেই যাত্রাকেই মঞ্চে রূপ দেওয়ার চেষ্টা করে।

নাটকটির রচয়িতা হুমায়ুন কবির এবং নির্দেশক তৌকীর আহমেদ। নাট্যকেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রযোজনাটি মঞ্চে পরিবেশিত হবে।

দীর্ঘদিন ধরে নাট্যকেন্দ্র দেশের মঞ্চনাটকের বিকাশ, নতুন নাট্যভাষার নির্মাণ এবং দর্শকদের মানসম্মত নাট্যপ্রযোজনা উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘তীর্থযাত্রী’ও দর্শকদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও শিল্পসমৃদ্ধ মঞ্চানুভূতি হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের দর্শকদের ‘তীর্থযাত্রী’ নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন