ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গোপাল ভাঁড় দর্শকদের জন্য বড় দুঃসংবাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
গোপাল ভাঁড়। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন দর্শকদের বিনোদন দেওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সিরিজটির আর কোনো নতুন পর্ব সম্প্রচার করা হবে না।

মধ্যযুগের কিংবদন্তি রসিক চরিত্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে নির্মিত এই অ্যানিমেশন সিরিজটি শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গোপালের বুদ্ধি, রসবোধ এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার ঘিরে নানা হাস্যরসাত্মক ঘটনা দর্শকদের দীর্ঘদিন বিনোদন দিয়েছে।

বছরের পর বছর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও সিরিজটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কোটি কোটি ভিউয়ের মাধ্যমে এটি বাংলা অ্যানিমেশন জগতের অন্যতম সফল প্রযোজনা হিসেবে জায়গা করে নেয়।

সিরিজটি বন্ধ হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। প্রিয় চরিত্র ও শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই সিরিজের সমাপ্তিতে অনেক দর্শকই নস্টালজিক হয়ে পড়েছেন।

আরও পড়ুন

নতুন পর্বের পথচলা থেমে গেলেও গোপাল ভাঁড়ের বুদ্ধিদীপ্ত কৌতুক, হাস্যরস এবং স্মরণীয় ঘটনাগুলো দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। বাংলা বিনোদন ও পপ-কালচারে ‘গোপাল ভাঁড়’ তাই বিশেষ একটি অধ্যায় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ!
বাংলাদেশের কাছে হারের পর বড় দুঃসংবাদ পাচ্ছে অস্ট্রেলিয়া
বড় দুঃসংবাদ পেল ভারত