ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের ১০ বছর পর আইনি লড়াইয়ে ইতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
দীর্ঘ আইনি লড়াই শেষে আঙুরের খামারের মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে নিলেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই শেষে ফ্রান্সের একটি আঙুরের খামারের মালিকানা নিয়ে বিরোধের মীমাংসা করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরিবারের স্বার্থে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান তারা।

২০২২ সালে ব্র্যাড পিট মামলা করেন। তার অভিযোগ, যৌথ মালিকানাধীন শ্যাটো মিরাভাল নামের আঙুরের খামারে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক অংশ কেনার বিষয়ে সমঝোতা ভেঙে তিনি তা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন।

পরে অ্যাঞ্জেলিনা জোলির পাল্টা অভিযোগে ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। ব্র্যাড পিট নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের শেষ দিকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স।
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড