ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পিংক বাস নিয়ে ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

হালের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, ছবি-ভিডিও ও নিজের ভাবনা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার নারীদের জন্য সদ্য চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলকারীদের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।’

ট্রলকারীদের কড়া ভাষায় সমালোচনা করে নিলয় আরও লেখেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’

দেশের বিভিন্ন সামাজিক ইস্যুতে বরাবরই সরব দেখা যায় নিলয় আলমগীরকে। বিশেষ করে অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পিছপা হন না তিনি। পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধেও তাই প্রতিবাদ জানালেন অভিনেতা।

গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। এরপর থেকেই সামাজিক মাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা যাচ্ছে। তবে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসাও করছেন অনেক সাধারণ মানুষ।

আরও পড়ুন

নতুন এই উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই ট্রলকারীদের উদ্দেশে নিলয় আলমগীরের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
আরও পড়ুন
‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, নেটিজেনদের একহাত নিলেন নিলয়