ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
পুত্রসন্তান দেবের হাতের সঙ্গে নিজেদের হাত রেখে ছবি প্রকাশ করেছেন সামান্থা রুথ প্রভু ও তার স্বামী রাজ নিদিমোরু। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (৩৯)। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত অভিনেত্রী ও তার নির্মাতা রাজ নিদিমোরু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে ছেলের নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। নবজাতকের ছোট্ট হাত মা-বাবার হাতের মধ্যে রাখা একটি ছবি প্রকাশ করে সামান্থা লিখেছেন, আমাদের সুন্দর ছোট্ট ছেলে দেব নিদিমোরু। আমাদের হৃদয় আজ সবচেয়ে বেশি আনন্দে ভরে উঠেছে।

২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। দ্য ফ্যামিলি ম্যান ২ ধারাবাহিকের কাজ করতে গিয়ে তাদের পরিচয়। পরে সিটাডেল: হানি বানিতেও একসঙ্গে কাজ করেন তারা।

সামান্থার মা হওয়ার খবরে অভিনেত্রী নয়নতারা, রাকুল প্রীত সিং, তামান্না ভাটিয়া ও নেহা ধুপিয়াসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।


সূত্র: বলিউড বাবল


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস
আরও পড়ুন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা