ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
ভারতের দক্ষিণী তামিল ও বলিউড অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবং অভিনেত্রী ও তার স্ত্রী রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে শুটিং বাতিল। আর সেই অবসরে বাবা-মায়ের কাছে গিয়ে যেন আবার ফিরে পেলেন নিজের শৈশব। বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভারতের দক্ষিণী তামিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

ছবিটিতে দেখা যায়, বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝে শান্তিতে ঘুমিয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশ করে তিনি লেখেন, বৃষ্টির কারণে শুটিং বাতিল হওয়ায় শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর এতে তার ক্লান্তি পুরোপুরি কেটে গেছে।

আরও পড়ুন

Screenshot_2026-08-20_090354

তবে ছবিটির পেছনেও রয়েছে বিশেষ চমক। বিজয়ের এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী ও তার স্ত্রী রাশমিকা মান্দানা।

ছবিতে নিজের নাম উল্লেখ করায় মজার ছলে বিজয়কে খোঁচা দেন রাশমিকা। মন্তব্যে তিনি লেখেন, শুধু এই ছবির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হলো? এত বছর ধরে তোলা তার অন্য ছবিগুলোর কৃতিত্বও দেওয়া উচিত বলে রসিকতা করেন তিনি। নিজের ছবি তোলার দক্ষতা সবাইকে দেখানোর কথাও বলেন রাশমিকা।

_n

বিজয় ও রাশমিকার এই খুনসুটিতে ভক্তরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে ছবিটির জন্য রাশমিকার প্রশংসা করেছেন।

কাজের ক্ষেত্রেও আবার একসঙ্গে দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। আসন্ন ঐতিহাসিক নাট্যধর্মী ছবি রণবালিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।

এর আগে ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় এই জুটিকে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ।
আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ, মস্তিষ্কে রক্তক্ষরণ
আরও পড়ুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
নাচতে গিয়ে ‘হিপ টেন্ডন’ ছিঁড়ল রাশমিকা মান্দানার
যে ধরনের ডায়েট করেন রাশমিকা
রাশমিকা–বিজয়ের বিয়েতে আলোচনায় রাশমিকার ছোট বোন