ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তার মা নীলা চৌধুরী। তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামি করার কথাও বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

ছেলের হত্যার বিচার চেয়ে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ডলি জহুরের প্রসঙ্গে তিনি বলেন, যেদিন সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করছেন, সেদিনের ঘটনা সম্পর্কে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও তিনি ওই দিনের ঘটনা নিয়ে কথা বলেছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। পাশাপাশি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করে দেখা উচিত বলে মনে করেন নীলা চৌধুরী।

ডলি জহুর ছাড়াও বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সালমান শাহর মা বলেন, তাদের কাছ থেকেও মৃত্যুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

প্রয়োজনে তাদের কাউকে আসামি করা হতে পারে কি না এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন, তদন্তে প্রয়োজন মনে হলে তিনি সে বিষয়েও পদক্ষেপ নিতে পারেন। তার দাবি, ডলি জহুর ও বাদল খন্দকারসহ কয়েকজন ব্যক্তি সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে অনেক কিছু জানেন এবং সত্য উদঘাটনে তাদের বক্তব্য নেওয়া জরুরি।

এদিকে সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে সম্প্রতি গ্রেপ্তারের পর তদন্তের পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহায়তার কথাও আলোচনায় এসেছে।

ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার মতে, সালমান শাহর মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় থাকা অনেকের কাছেই সে সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তদন্তে সহায়ক হতে পারে। একই সঙ্গে ডন হককে ধরিয়ে দিতে সহায়তা করায় ডিপজলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডন হকের ভোট দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এ ঘটনায় চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দিয়েছেন এবং তাকে কেউ সহায়তা করেছেন কি না সেসব বিষয়ও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণ হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন