ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে ডনকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন নাকচ করেন। পরবর্তী সময়ে উচ্চতর আদালতে জামিনের আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি।

ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহর মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তার আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে বলে তারা মনে করেন। এ কারণে দীর্ঘদিন কারাগারে থাকা ডনের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।

গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির অভিযোগ, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তার মৃত্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন ডন। কিন্তু তদন্তে তিনি তথ্য গোপনের কৌশল অবলম্বন করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’
তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে মুহূর্তেই সাড়া পড়ে গেছে ভক্তদের। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন মজার সব মন্তব্যে।
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
পরীমণির নাচের ভিডিও ভাইরাল
জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি।
পরীমণির নাচের ভিডিও ভাইরাল
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তার পছন্দের মানুষকে ভালো হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না।
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত