ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবারও ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ছবি: সংগৃহীত

২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে দর্শকদের নেচে-গেয়ে মাতিয়েছিলেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। চার বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন এই আন্তর্জাতিক তারকা।

জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। এতে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান গায়িকা।

আরও পড়ুন

২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সেবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তার পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে শত শত মিলিয়নবার দেখা হয়েছে।

‘বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
আরও পড়ুন
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি