ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার এইচ১এন১ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন অভিনেতার প্রতিনিধি।

জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন ইমরান হাশমি। মুম্বাইয়ে ফেরার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার এইচ১এন১ বা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ইমরান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি।

এদিকে ভারতে বর্তমানে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাড়ছে। দিল্লিতে এখন পর্যন্ত দুই হাজার ৪০০টির বেশি এইচ১এন১ এবং তিন হাজার ১০০টির বেশি ইনফ্লুয়েঞ্জা-এ সংক্রমণের খবর পাওয়া গেছে। কর্ণাটকে চার হাজার ২১২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে কেরালায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৪২১ জন। সেখানে এ রোগে ৮৮ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন

কাজের ক্ষেত্রেও সময়টা ভালো যাচ্ছিল ইমরান হাশমির। তার অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমাটি মুক্তির পর দর্শকদের ভালো সাড়া পাচ্ছে। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে।

‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি ও শাবানা আজমি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
ইমরান হাশমির নায়িকা হতে চান তাসনুভা তিশা