ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আল্লাহ-খোদার নাম নিতে চাই: চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। রুপালি পর্দার ব্যস্ত ও রঙিন জীবন থেকে নিজেকে অনেকটাই আড়ালে রাখা এই অভিনেত্রী এবার জীবনের বাকি সময় শান্তি ও ধর্মীয় অনুশাসনের মধ্যে কাটানোর ইচ্ছার কথা জানিয়েছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।

তার এমন বক্তব্যে চলচ্চিত্রের চাকচিক্যময় জগৎ থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করে পপি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি অন্য একটি অধ্যায়কে বেশি গুরুত্ব দিতে চান।

নিজের অতীত জীবন নিয়ে আত্মসমালোচনার সুরও শোনা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীর কণ্ঠে। তিনি বলেন, যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

পপির এই বক্তব্যে নিজের জীবন নিয়ে আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

তবে অভিনয়ে ফেরার বিষয়ে ২০২৫ সালে কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও যে কোনো ধরনের কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান বলে জানিয়েছিলেন তিনি। যদিও ২০২৬ সালেও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন পপি। একপর্যায়ে নিজেও করোনায় আক্রান্ত হন তিনি। সুস্থ হয়ে ওঠার পর ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়। এরপর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে গুঞ্জন ওঠে, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

আরও পড়ুন

দীর্ঘদিনের চলচ্চিত্রজীবন থেকে দূরে থাকা পপির নতুন এই বক্তব্য তাই ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, অভিনয়ের জগতে তিনি আবার ফিরবেন, নাকি জীবনের নতুন অধ্যায়কেই প্রাধান্য দিয়ে পর্দার আড়ালেই থেকে যাবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, পপিকে নিয়ে বাপ্পারাজ
অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়