
ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী এতিমদের সঙ্গে ইফতার করলেন। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি এতিমখানায় গতকাল শনিবার ইফতার মাহফিলে অংশ নেন তিনি।
এই নায়কের ফেসবুক ফ্যান গ্রুপ ‘হার্ট অব বাপ্পি চৌধুরী গ্রুপ’র পক্ষ থেকে এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
এ সময় বাপ্পি চৌধুরী নিজ হাতে ১৫০ শিশুর হাতে উন্নতমানের ইফতার বিতরণ করেন।
বাপ্পি চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ‘হার্ট অব বাপ্পি চৌধুরী গ্রুপ’র সবাইকে। তারা সবসময় ভালো কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে বলেছি তোমরা যেকোনও ভালো উদ্যোগ নাও। আমার যতই ব্যস্ততা থাকুক না কেন সর্বাত্মক থাকার চেষ্টা করবো।
--------------------------------------------------------
আরও পড়ুন : আরটিভিতে ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বাজেট ভাবনা’
--------------------------------------------------------
তিনি আরও বলেন, এতিমদের কষ্ট তারা ছাড়া অন্য কেউই বুঝবে না। আমি চেষ্টা করেছি কিছুটা সময় তাদের সঙ্গে কাটানোর। ইফতার শেষ তাদের দুঃখ-সুখের নানা কথা শুনেছি। আল্লাহ যেন প্রতিটি এতিম শিশুর মনের আশা পূরণ করেন।

বাপ্পির ফ্যান গ্রুপের পক্ষ থেকে বলা হয়, প্রতি রমজানেই আমাদের গ্রুপের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভবিষ্যতে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের নানান সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবো। এছাড়া ফেনীতে বাপ্পি ভাইয়ের নামে একটি শিক্ষালয় রয়েছে। যা শুধু কিনা আমাদের গ্রুপের এডমিনদের আর্থিক সহযোগিতায় চলছে।
এদিকে সম্প্রতি বাপ্পি চৌধুরী ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির প্রথম লটের কাজ শেষ করেছেন। তার বিপরীতে আছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।
আরও পড়ুন :
এম/সি




