ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিনেমা দেখে

‘নায়ক’ বাণিজ্যিক সিনেমার নতুন ধারা

এ এইচ মুরাদ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ০৬:০৭ পিএম

‘নায়ক’ একটি আধুনিক চলচ্চিত্র। এই স্লোগানকে সামনে রেখে ছবির নির্মাণ শুরু করেন যুগল-নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। নির্মাতাদ্বয় চেষ্টা করেছেন নতুন ধারার গল্প নিয়ে বাণিজ্যিক ধারার ছবি নির্মাণের। দেলোয়ার হোসেন দিল আগেও ভালো গল্প উপহার দিয়েছেন। নায়ক ছবিতে ভিন্নস্বাদের একটি গল্পের কারণে ধন্যবাদ পেতেই পারেন তিনি।

নায়ক নিয়ে কথা হবে। তবে তার আগে কিছু কথা বলা প্রয়োজন। বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভারতীয় দক্ষিণী ছবির গল্প থেকে শুরু করে সব কিছুই নকল করার চেষ্টা থাকে। এমন ঘটনা বহুবার ঘটেছে, ছবি দেখার সময় পাশের সিটে বসে থাকা দর্শক পরের দৃশ্যে কি ঘটবে আগেই বলে দিচ্ছেন।

নিয়মিত হলে সিনেমা দেখার শুরুর দিকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে অনেকবার পড়তে হয়েছে। আসলে পাশের সিটে বসে থাকা দর্শকটি কোনও জ্যোতিষী নন। তারা আগেই ছবির আসল কপি দেখে ফেলেছেন। নতুন কিছু দেখবেন বলে টিকিট কেটে এসেছিলেন। কিন্তু গল্প ও নির্মাণ কমন পড়ে গেছে। ভিন্নতা শুধুই ভাষাতে, শিল্পী, কলাকুশলী এবং আয়োজনের।

আর হ্যাঁ, বাধ্য হয়ে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বহু তামিল, তেলেগু ছবি দেখা হয়েছে। সাধারণ দর্শকের থেকে পিছিয়ে থাকাটা নিজের কাছেও বোকা বোকা লাগে। তবে অবাস্তব ছবিগুলো সাময়িক বিনোদন যোগালেও তৃপ্তি দিয়েছে কমই। মানুষ প্রেক্ষাগৃহে সিনেমা কেন দেখে? ব্রেনটাকে একটু রিলাক্স দেয়ার জন্যে। সোজা কথায়, প্রধান কারণ হলো বিনোদন পাওয়া। গত কয়েক বছর ছবির ধরেই তামিল, তেলেগু ছবির কাটকপি ভার্সন দেখতে দেখতে দর্শকরা ক্লান্ত। আমি চলচ্চিত্র বিশ্লেষক নই। তবে চলচ্চিত্র ভালোবাসি। কাহিনিকারের গল্প চুরি আর নির্মাতাদের ফ্রেম টু ফ্রেম কাট-কপি ছবি দেখার জন্য দর্শকের হলে যাবার কি দরকার। ওসব তো অনলাইনেই পাওয়া যায়। পয়সা খরচ করে কেন হলে যাবেন? মানুষের হাতে হাতে স্মার্ট ফোন এসেছে। সেই সুবাদে বিশ্ব এখন তাদের হাতের মুঠোয়। মুঠোফোনেই এখন সবকিছু পাওয়া যায়।

সেই জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ছবি ‘নায়ক’। ছবিটিতে দর্শকরা একটি গল্প খুঁজে পাবেন। যে গল্প আমাদের আশেপাশের কারও জীবনেরই গল্প হয়তো। বাপ্পির ভক্তদের জন্য ছবিটি শতভাগ প্রাপ্তি। কারণ সুলতান খ্যাত এই নায়ক এমন প্রাণবন্ত অভিনয়ের সুযোগ খুব কম ছবিতেই পেয়েছেন। বাপ্পি তার অভিনয়ের মাধ্যমে ভক্তদের তো মুগ্ধ করেছেন বটেই। সেই সঙ্গে সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন। অন্যদিকে ছবির নায়িকা ক্যারিয়ারের প্রথম ছবিতেই দর্শক প্রশংসা পেয়েছেন। যারা নায়ক দেখেছেন অধরার পরবর্তী ছবি দেখতে আগ্রহী হবেন তা বলার অপেক্ষা রাখে না। নায়িকা সংকটের এই সময়ে অধরা খান আশির্বাদ হয়ে হাজির হয়েছেন। অধরার বড় বোন হিসেবে মৌসুমী অসাধারণ। আসলে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মৌসুমী এমন এক নাম তিনি স্ক্রিনে থাকলে দর্শকদের আর কিছু দেখার প্রয়োজন পড়ে না।

সাবলীল অভিনয়ে বরাবরের মতো মুগ্ধ করেছেন রেবেকা, সুব্রত, আমান রেজা, শিমুল খান, আরজুমান্দ আরা বকুল, নুসরাত জাহান পাপিয়া ও অন্যরা।

দর্শক হল থেকে ফেরার সময় সুন্দর একটি গল্প মাথায় নিয়ে ফিরতে পারবেন। সেই সঙ্গে ছবির গান ও কোরিওগ্রাফি মুগ্ধ করবে সবাইকে। তবে যারা অ্যাকশন ধাঁচের ছবি দেখতে পছন্দ করে থাকেন তাদের এই ছবি খুব একটা ভালো নাও লাগতে পারে। আর সে কারণেই ‘নায়ক’কে বাণিজ্যিক সিনেমার নতুন ধারা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যেখানে অতিমানবীয় কোনও বিষয় নেই।

ছবির নাম- নায়ক

কাহিনি- দেলোয়ার হোসেন দিল

অভিনয়ে- বাপ্পি চৌধুরী, অধরা খান, অমিত হাসান, মৌসুমী, আমান রেজা, শিমুল খান, রেবেকা, সুব্রত, আরজুমান্দ আরা বকুল।

পরিচালনা- ইস্পাহানী আরিফ জাহান

লেখক: চলচ্চিত্র সাংবাদিক

আরও পড়ুন :

এম/পিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
নির্বাচনের আমেজ থেকে বাদ যাননি নায়ক শাকিব খান। আজ (রোববার) বিকেলে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। বিকেল পৌনে চারটার দিকে শাকিব ভোট কেন্দ্রে যান। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেলে রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান তিনি। ভোট প্রদান শেষ করে হাসিমুখে বেরিয়ে আসেন তিনি। জানা গেছে, শাকিব এবং তার মা বিকেলে ভোট দিতে গেলেও শাকিবের বাবা ভোট দিয়েছেন দুপুরের আগেই। রিকশা চড়ে ভোট দেয়া প্রসঙ্গে বাংলা সিনেমায় এই সুপারস্টার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিকশা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিকশায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।   তিনি আরও বলেন, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। শাকিব খানের আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন। ডি/জেএইচ
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
আরও পড়ুন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
রুপালি পর্দা থেকে ভোটের ময়দানে নায়ক ফারুক, সাড়া পাওয়ার দাবি
নৌকার মাঝি হতে পিছিয়ে নেই বিনোদন তারকারাও
আবারও সিনেমা হলে ‘নায়ক’