
ক্যারিয়ারের এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। অথচ এতদিনেও বাবা অনিল কাপুরের সঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ার করা হয়নি তার।
এবার একই সিনেমায় দেখা যাবে বাবা-মেয়ে জুটিকে। ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র টিজার শুক্রবার প্রকাশ হয়েছে।
সিনেমাটি প্রযোজনা করছেন বিধুবিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি। পরিচালক হিসেবে আছেন শেলি চোপড়া ধর। এটি পরিচালকের প্রথম ছবি।
তবে বাবা-মেয়েকে একফ্রেমে এনে বেশ আলোচনায় আছেন শেলি। সেই সঙ্গে ক্যামেরার সামনে এনেছেন এক সময়ের জনপ্রিয় জুটি অনিল কাপুর ও জুহি চাওলাকে।
এই জুটির ‘বেনাম বাদশা’, ‘লোফার’, ‘দিওয়ানে মস্তানে’ থেকে ‘ঝুট বোলে কউয়া কাটে’সহ একাধিক হিট সিনেমা রয়েছে।
‘১৯৪২ অ্যা লাভ স্টোরি’র বিখ্যাত সুর নিয়েই শুরু হয়েছে ছবির গল্প। ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।
সিনেমাটির টিজার এরই মধ্যে বেশ সাড়া ফেলেছেন অনলাইন দুনিয়ায়।
এম/পি




