
বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন শাষণ করেছেন শাহরুখ-কাজল জুটি। বিশেষ করে নব্বই দশকে এই জুটির সিনেমা একের পর এক সুপারহিট হবার সাফল্য দেখিয়েছে।
বড় পর্দায় তাদের মতো রোমান্টিক জুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমই এসেছে। ‘রাজ-সিমরন’ থেকে ‘রাহুল-অঞ্জলি’ চরিত্রগুলো এখনও দর্শকের মনে জায়গা দখল করে আছে।
মুম্বাইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ মারাঠা মন্দিরে প্রায় ২০ বছর চলেছে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি। শুধু অনস্ক্রিন জুটি নয়। অফস্ক্রিনেও কাজল এবং শাহরুখ ভালো বন্ধু। সেই বন্ধুর কাছ থেকেই নাকি অভিনয় শিখেছিলেন নায়িকা।
-------------------------------------------------------
আরও পড়ুন : মোশন পোস্টারে আমির খান
-------------------------------------------------------
সম্প্রতি এই তথ্য শেয়ার করেছেন কাজল। এই মুহূর্তে প্রদীপ সরকার পরিচালিত ‘হেলিকপ্টার ইলা’র প্রচারণায় ব্যস্ত কাজল। তারই ফাঁকে সাংবাদিকদের জানিয়েছেন, শাহরুখ নাকি অভিনয় নিয়ে পরামর্শ দিয়েছিলেন কাজলকে। এমনকি, এক সময় বলিউড বাদশার কাছে অভিনয় শিখেছেনও তিনি।
কাজল বলেন, যখন আমরা বাজিগরের শুটিং করছি, শাহরুখ আমাকে বলেছিল অভিনেত্রী হিসেবে আমাকে আরও পরিশ্রম করতে হবে। অনেক সময় অভিনয় দেখিয়েও দিত শাহরুখ। কিন্তু সেই পরামর্শ তখন সেভাবে বুঝতে পারিনি। পরে ‘উধার কি জিন্দেগি’র মতো ছবি যখন করলাম তখন বুঝেছিলাম আরও পরিশ্রম করতে হবে আমাকে।

কাজল মনে করেন, ‘বেখুদি’ বা ‘দুশমন’ এর মতো ছবি তাকে অভিনেত্রী হিসেবে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর সেক্ষেত্রে শাহরুখের ঋণ তিনি সব সময় স্বীকার করতে চান।
আরও পড়ুন :
পিআর/এম




