
মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের খবর অনেকেই জানেন। প্রায় দুই বছর ধরে তারা আলাদা বসবাস করছেন। এবার আরবাজ খানের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এসেছে। জর্জিয়া নামের এক বিদেশি নারীর প্রেমে মজেছেন সালমান খানের ভাই আরবাজ খান।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আগামী বছরই জর্জিয়ার সঙ্গে বিয়ে সেরে ফেলতে চান আরবাজ। তবে বড় আয়োজন করে নয়, ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তিনি। আরবাজ-জর্জিয়ার এমন সিদ্ধান্তে নাকি দুই পরিবারেরও সম্মতি রয়েছে।
সম্প্রতি সালমান-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা ও জর্জিয়া। সামনাসামনি দেখা হওয়ার পরও কেউ কারও সঙ্গে কথা বলেননি।
এদিকে জর্জিয়া খুব শিগগিরই বলিউডে অভিনয় করবেন বলেও খবর শোনা যায়। বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এ বিষয়ে জর্জিয়ার সঙ্গে কথাও বলেছে। পাশাপাশি আরবাজও জর্জিয়ার সিনেমায় অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত। সবকিছু মিলিয়ে আরবাজ খান ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই বলিউডে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে জর্জিয়ার সঙ্গে সম্প্রতি আরবাজের ছেলে আরহানকে দেখা যায়। সঙ্গে অমৃতা অরোরাকেও। জানা যায়, জর্জিয়া, ছেলে আরহান এবং প্রিয় বন্ধু অমৃতাকে নিয়ে এক রেস্তুরাঁয় আরবাজ ডিনার করেছেন।
আরও পড়ুন :
পিআর/পি




