
সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যু নিয়ে প্রশাসনের নীরব ভূমিকার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতীয় পুরস্কার আরও বড় কোনও অভিনেতার পাওয়া উচিত। তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ’
এরপরই গুঞ্জন ছড়িয়ে পরে জাতীয় পুরস্কার ফেরত দেবেন প্রকাশ রাজ। তবে এই অভিনেতা বললেন অন্যকথা। প্রকাশ বলেন, আমি এত বড় বোকা নই যে জাতীয় পুরস্কার ফিরিয়ে দেবো। ওটা আমি আমার কাজের জন্য পেয়েছি। এর জন্য আমি গর্বিত।
অভিনেতা আরও জানালেন, তিনি ঘটনার কথা জানতে পারেন টেলিভিশনে স্ক্রল দেখে। গৌরী লঙ্কেশের খুন তাদের সবাইকে ধাক্কা দিয়ে গিয়েছে। তিনি স্টেজে কথাটি বলেছিলেন। কিন্তু কেউ জানে না কে বা কারা তাকে মেরেছে। কিন্তু তার মৃত্যু কারা উদযাপন করছে তা তো সবাই দেখতেই পাচ্ছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রকাশ রাজ বলেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কীভাবে চুপ থাকতে পারেন? প্রধানমন্ত্রীর নীরবতা ব্যথিত করেছে।
গত সেপ্টেম্বরে নিজের বাড়ির সামনেই খুন হন প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচক ছিলেন গৌরী। তার জেরেই তাকে খুন হতে হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। গত ১০ মাসে একাধিক ব্যক্তিকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও মামলার সুরাহা হয়নি।
আরও পড়ুন :
পিআর/এম




