
ঢাকাই ছবির তরুণ নায়ক সিয়াম আহমেদ ক্যারিয়ারের প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেছেন। ‘পোড়ামন-২’ খ্যাত অভিনেতা এবার নতুন চলচ্চিত্র ‘দহন’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
তবে প্রথম ছবির চেয়ে একটি ভিন্ন ঘরানার চরিত্রে দেখা যাবে সিয়ামকে। আগের মতো এই ছবিরও পরিচালক হিসেবে আছেন রায়হান রাফি। নায়িকাও সেই পূজা চেরি। বিশেষ একটি চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম।
ছবিটি গেল ঈদ-উল-আজহায় মুক্তি পাবার কথা ছিল। পরে ঠিক করা হয় চলতি মাসের ৫ অক্টোবর ছবিটি মুক্তি দেয়া হবে। কিন্তু কারিগরি কারণে এর মুক্তি আবারও পিছিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ছবি মুক্তি না পেলেও একটি টিজার প্রকাশ হয়েছে অনলাইনে।
সেখানে দেখা যায়, চারিদিকে আগুন। মানুষজন দৌঁড়াচ্ছে। আগুন লাগা গাড়ির ট্রায়ার গড়াতে গড়াতে এগিয়ে আসে। আর সেই আগুন লাগা ট্রায়ার থামিয়ে সিগারেট জ্বালান সিয়াম।
সম্পূর্ণ অ্যাকশন অবতারে হাজির হয়েছেন তিনি। টিজার দেখে ধারণা করা হচ্ছে অন্য এক সিয়াম আহমেদকেই দেখতে পাবেন দর্শক।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এর গল্প নিয়ে তৈরি হয়েছে। ছবির গল্পে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
এম/ এমকে




