
তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ ছবিটি আসছে ৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।
ছবিতে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি হয়েছেন জাকিয়া বারী মম। শনিবার থেকে নায়িকার অংশের শুটিং শুরু হয়েছে।
ছবির গল্পে দেখা যাবে, ফিল্মস্টার মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই ঘটতে থাকে নানান ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। এরপর কী হবে জানতে হলে ‘স্বপ্নের ঘর’ মুক্তি ছবিটি দেখতে হবে। শুরুতে ‘স্বপ্নবাড়ি’ নামে শুটিং শুরু হলেও পরে ছবিটি ‘স্বপ্নের ঘর’ নামে সেন্সর সনদ পেয়েছে।
আনিসুর রহমান মিলন আরটিভি অনলাইনকে বলেন, ক্যারিয়ারে প্রথমবার এই সিনেমায় একজন ফিল্মস্টারের ভূমিকায় অভিনয় করেছি। একটি রহস্যঘেরা বাড়িকে কেন্দ্র করেই সিনেমার গল্প।
এই তারকা আরও বলেন, আমার অভিনীত চলচ্চিত্র যেন দেশের প্রতিটি সিনেমাপ্রেমী দর্শকের কাছে পৌঁছে এমন চেষ্টাই করি। অভিনয় দিয়ে একটু হলেও তাদের মন ভরাতে পারি। সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস। নতুনভাবে দর্শকরা আমাকে খুঁজে পাবেন।
মিলন-মম ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিপন খান ও কাজী নওশাবা।
আরও পড়ুন :
এম/পি




