
ইতালির লেক কেমোতে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত ১৪ ও ১৫ নভেম্বর কঙ্কনি ও সিন্ধি রীতিতে দুইবার বিয়ে হয় এই জুটির। সেই বিয়ের আয়োজনে শুধুমাত্র আমন্ত্রিত ৪০জন অতিথি উপস্থিত ছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আজ রোববার (১৮ নভেম্বর) সকালে মুম্বাই ফিরেছেন নবদম্পতি। দীপিকা-রণবীর বিয়ের আগেই মুম্বাইয়ে সংসার সাজানোর জন্য ফ্ল্যাট কিনেছিলেন। সেখানেই তারা বসবাস শুরু করছেন বলে জানা গেছে।
এদিকে রণবীর-দীপিকা ফিরছেন খবর পেয়ে আগেই চিত্র শিকারিদের ভিড় জমতে থাকে মুম্বাই বিমানবন্দরে। সেখানে ছিল কড়া নিরাপত্তা। বউকে অনেকটা আগলে রাখতে দেখা যায় রণবীর সিংকে। সেখানে হাসিমুখেই ক্যামেরায় বন্দি হন নবদম্পতি।


এরপর মুম্বাইয়ের বাড়িতে ফিরলেও সেখানে চিত্র শিকারিরা ঘিরে ধরেন। এদিকে মুম্বাই ফিরেই বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন নবদম্পতি। চলতি মাসেই অনুষ্ঠিত হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান।

জানা গেছে, চলতি মাসেই তাদের দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইতে বলিউডের স্বজনদের জন্য। এই আয়োজনেও কেবলমাত্র আমন্ত্রিরাই উপস্থিত থাকার সুযোগ পাবেন।
আরও পড়ুন :
পিআর/এম




