
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় আসছে একক নাটক ‘জাপটে থাকুক প্রেম’।
বৃহস্পতিবার রাত ৮টায় চ্যানেলটিতে প্রচারিত হবে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইম-এর একক নাটক ‘জাপটে থাকুক প্রেম’।
সেতু আরিফ-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাফা কবীর, মিলি বাশার, তিয়া রহমান, ফয়সাল হাসানসহ অনেকে।

নাটকের প্রধান দুটি চরিত্র জুবায়ের ও রাকা। মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুতরকম হয়।
অনেকটা ভাবনার উপর দিয়ে চলে যায়। জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই।
এম/এসআর




