
তামিল সুপার হিট ছবি ‘বাহুবলী’তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভক্তদের মনে নতুন করে আশার প্রদীপ জ্বালিয়েছিলেন এই অভিনেত্রী। ২০১২ সালে গুঞ্জন উঠেছিল ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ডেট করছেন তামান্না।
ওই সময় বিরাট ও তামান্না একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এ নিয়েই জল্পনা-কল্পনা শুরু। তবে দুজনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বিরাট কোহলিকে নিয়ে কথা বলেন। তাদের দুজনের মধ্যে আদৌ সম্পর্ক ছিল কিনা তা ব্যাখ্যা করেন। দুজনে মোবাইল ফোন সংক্রান্ত একটি বিজ্ঞাপন কাজ করেছিলেন বলে জানান।
তিনি বলেন, ওই অ্যাড ফিল্মের সময় আমরা চারটি শব্দ বলেছিলাম। এরপর আমি কখনও বিরাটের সঙ্গে কথাও বলিনি, দেখাও করিনি।
জিএ/পি




