
মঙ্গলবার নিজের ৩১তম জন্মদিন পালন করছেন বিরাট কোহলি। জন্মদিনে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে ভুটানে ছুটি কাটাচ্ছেন ভারতের অধিনায়ক। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই তারকার ফুটবলেও রয়েছে বেশ পরিচিতি। তার প্রমাণ মিলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ঝাঁক তারকার করা জন্মদিনের শুভেচ্ছা দেখে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গিগস, লিভারপুলের সাদিও মানে ও নবি কেইটা, ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা, রিয়াদ মাহরেজ। চেলসির মার্কোস আলোনসো ও উইলি কাবালেরো এবং ম্যানইউ’র মার্কোস রোহো শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে।
ডান-হাতি এই ব্যাটসম্যানের ভক্তদের জন্যে ‘প্রিমিয়ার লিগ ইন্ডিয়া’র টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তারকা ফুটবলারদের পাঠানো শুভেচ্ছা বার্তাগুলোও দেখা যাচ্ছে।
বিরাট কোহলির অনুপস্থিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
ছোট ফরম্যাটের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। আগামী ৭ নভেম্বর রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে দল দুটি। ১০ নভেম্বর নাগপুরে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
১৪ নভেম্বর ইন্দোরে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওই সিরিজেই ভারতীয় দলে ফিরে আসবেন বিরাট।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
ওয়াই




