
আসছে নতুন ওয়েব সিরিজ ‘কুয়াশা’। জুটি বেঁধে অভিনয় করেছেন এবিএম সুমন ও নুসরাত ইমরোজ তিশা। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
আজ সোমবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘কুয়াশা’ ওয়েব সিরিজের ট্রেলার। ইনোভেট সলিউশন বিনোদনের মাত্রাকে বিশ্বমানের করার জন্য বাংলাদেশে শুধু মাত্র রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য এই প্রথম ওয়েব সিরিজ ভিত্তিক সিনেস্পট অ্যাপ-এর যাত্রা শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ‘কুয়াশা’ ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ হয়েছে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তাফা কামাল রাজ।
শিগগিরই সিনেস্পট থেকে অনন্য মামুন পরিচালিত ‘জার্নি’ ও ‘ধোঁকা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ট্রাপড’ ও ‘ব্যাড বয়েজ’ ওয়েব সিরিজ প্রকাশিত হবে।
জিএ/এম




