ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সিনেমার সিমিলার অ্যাডজেকটটিভ হলো ওয়েব সিরিজ: আইরিন

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

প্রকাশ : ২৬ মে ২০১৯, ০৪:১৬ পিএম

আইরিন সুলতানা। দেশীয় শোবিজের পরিচিত মুখ তিনি। ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পাবার পর শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিজ্ঞাপন ও চলচ্চিত্র অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’র মাধ্যমেই বেশ আলোচনায় আসেন আইরিন। এরপর তার অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’ ছবিগুলো মুক্তি পেয়েছে। বর্তমানে এই নায়িকা চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছেন। আসছে ঈদ-উল-ফিতরে আইরিন অভিনীত ‘ট্র্যাপড’ ওয়েব সিরিজটি দর্শক দেখতে পাবেন। থ্রিলার-রোমান্টিক ঘরনার ওয়েব সিরিজটি ‘সিনেস্পট’ অ্যাপসে দেখা যাবে। ঈদের আগের রাত থেকে ১২ পর্বে মুক্তি দেয়া হবে এটি। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সলিউশন লিমিটেড। ওয়েব সিরিজটিতে কাজের অভিজ্ঞতা ও চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে আইরিন সুলতানা মুখোমুখি আরটিভি অনলাইনের বিনোদন বিভাগের। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ।

‘ট্র্যাপড’ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন?

এই ওয়েব সিরিজটির শুটিং হয়েছে বালিতে। আমরা অনেক সুন্দর সুন্দর লোকেশনে শুটিং করেছি। ন্যাচারাল যে বিউটিটা মানুষকে আকর্ষণ করে তেমনই জায়গায়। আর ওয়েব সিরিজটির টিজার প্রকাশের পর থেকেই পরিচিতজনদের কাছে থেকে দারুণ রেসপন্স পেয়েছি। পুরো টিম মিলে চেষ্টা করেছি ভালো একটি কাজ করতে। আমার মনে হয় সবার কষ্টটা সার্থক হয়েছে।

ওয়েব সিরিজটির পরিচালক সৈকত নাসিরও ফিল্মের মানুষ। তার সঙ্গে প্রথমবার কাজ করলেন?

প্রথমবার সৈকত ভাইয়ের পরিচালনায় কাজ করলাম। আমরা দুজনেই চলচ্চিত্রের মানুষ। শুটিংয়ের সময় সিঙ্কটা ভালো ছিল। অফ-স্ক্রিন বোঝাপড়াটা ভালো ছিল। সৈকত ভাই আমার কাছে যে ধরনের অভিনয় চাচ্ছিলেন তাৎক্ষণিক সেটা ধরতে পারছিলাম। কাজের সময় শেয়ারিংয়ের বিষয়টি খুব সহযোগিতা করেছে।

‘ট্র্যাপড’-র জন্য আপনারা কতদিন শুটিং করেছিলেন?

আমরা টানা দশদিন শুটিং করেছি। আর্লি মর্নিং কল টাইম থাকতো। আবার দেখা যাচ্ছে রাত অবধি কাজ করছি সবাই। সেখানে আমাদের পুরো সেটআপ ছিল। বিগ বাজেটের একটা ওয়েব সিরিজ এটি। আয়োজনের কোনও কমতি ছিল না।

আপনার চরিত্র নিয়ে বলুন...

গল্পে আমার চরিত্রের নাম সুমি। বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের মেয়ে। যারা কিনা ছয়-সাত বোন। তার দু’চোখে অনেক স্বপ্ন। খুব চঞ্চল একটি মেয়ে। বেশি কথা বলাটা তার অভ্যাস।

গল্পটি কীভাবে এগিয়েছে?

সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমার সঙ্গে একটি ছেলের পরিচয় হয়। সে বিদেশে থাকে। সেখানে ব্যবসা করে প্রচুর টাকার মালিক। আমার পরিবারকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিলে তারাও রাজি হয়ে যান। এখানে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছে রিও। বিয়ের পরপরই আমি স্বামীর কাছে অর্থাৎ বালিতে যাই। কিন্তু তার সঙ্গে সাক্ষাতের পর থেকেই একের পর এক ‘ট্র্যাপ’-এ পরতে থাকি। একটা সময় এ. কে. আজাদের সঙ্গে পরিচয় হয়। তিনি বালিতে ট্যাক্সি চালান এবং টুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। তিনি আমাকে বিপদ থেকে রক্ষায় এগিয়ে আসেন। নানা ঘটনায় এগিয়ে যায় গল্পও। আরও অভিনয় করেছেন নায়ক আমান রেজা। তাকে ওয়েব সিরিজে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। যিনি কিনা বালিতে বিশেষ একটি অভিযানে রয়েছেন।

কোন তিনটি কারণে দর্শককে ‘ট্র্যাপড’ দেখতে বলবেন?

প্রথমত আমি অভিনয় করেছি সে কারণে দর্শক ‘ট্র্যাপড’ দেখবেন। হাহাহা… (হাসি)। যারা আমাকে পছন্দ করেন অবশ্যই ওয়েব সিরিজটি দেখবেন। আর যারা পছন্দ করেন না তারাও ঈদে অবসর সময়ে ঢুঁ মেরে একবার দেখার চেষ্টা করবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং ১২টি পর্বই দেখার জন্য আগ্রহী হবেন। আমাদের পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান চেষ্টা করেছে আন্তর্জাতিক মানের একটি প্রোডাকশন উপহার দিতে। কাজটি দেখে গঠনমূলক সমালোচনা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত একটি গল্প দর্শকরা পাবেন। বর্তমানে আইফিক্স, নেটফিলক্স, হইচই বিভিন্ন প্লাটফর্মে দর্শকরা অনেক টাকার বিনিময়ে ওয়েব সিরিজ বা মুভি দেখে থাকেন। সেই জায়গা থেকে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের খুব সামান্য খরচে এই ওয়েব সিরিজটি দেখার সুযোগ করে দিয়েছে। দর্শকদের একটা কথাই বলবো, আপনারা কাজটি দেখুন এবং পাশের বন্ধুটিকেও দেখতে বলুন। তাহলেই আমাদের দেশ থেকেও অনেক আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ নির্মিত হবে। আর দর্শকরা এখানে ওয়েব সিরিজের ফ্লেভারই পাবেন।

আপনি নিয়মিত সিনেমা করছেন, পাশাপাশি ওয়েব সিরিজেও এখন ব্যস্ত। দুটোর মধ্যে কোনও পার্থক্য লক্ষ্য করেছেন কী?

আমি তেমন কোনও পার্থক্য লক্ষ্য করিনি। তবে আমাদের দেশ, ভারত কিংবা আশপাশের দেশের ছবিতে গান থাকে। ওয়েব সিরিজেও সেটা থাকে না। যদিও হলিউডের ছবিতে আমরা সেভাবে গান পাই না। আর আমার কাছে মনে হয় সিনেমার সিমিলার অ্যাডজেকটটিভ হলো ওয়েব সিরিজ।

সিনেমার ব্যস্ততা কেমন?

দুই ঈদের মাঝামাঝি ‘পদ্মার প্রেম’ ছবিটি মুক্তি পাবে। প্রস্তুত রয়েছে ‘আকাশমহল’, ‘গন্তব্য’, ‘রৌদ্রছায়া’। ‘সেভ লাইফ’ ছবির কিছু কাজ বাকি শিগগিরই শুটিং শেষ হবে বলে জেনেছি। এছাড়া সম্প্রতি কলকাতার প্রোডাকশনের ব্যানারে ‘শিবরাত্রি’ নামে একটি চলচ্চিত্রে কাজ করলাম। এটি পরিচালনা করছেন রাজাদিত্য বন্দোপাধ্যায়। আরও নতুন কিছু কাজের কথাবার্তা চলছে সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারবো।

এম/এ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গাদের দ্বিতীয়দিনের সাক্ষাৎকার চলছে (ভিডিও)
আইটেম গানে আইরিন
কলকাতার দুই ছবিতে আইরিন
‘ধোঁকা’য় নায়িকা আইরিন