আইটেম গানে আইরিন

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ০৮:৩৪ পিএম


শোবিজের পরিচিত মুখ আইরিন সুলতানাকে ‘আব্বাস’ ছবির আইটেমে দেখা যাবে। এরই মধ্যে মুক্তি প্রতীক্ষিত ছবিটির আইটেম গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। সেখানে পারফর্ম করেছেন আইরিন। ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামে গানে আইরিনের সঙ্গে পারফর্ম করেছেন ছবির নায়ক নিরব ও একঝাঁক নৃত্যশিল্পী।

বিজ্ঞাপন

সোমেশ্বর অলির কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। আর সুর-সঙ্গীত করেছেন আহম্মেদ হুমায়ুন।

ছবির পরিচালক সাইফ চন্দন আরটিভি অনলাইনকে বলেন, মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ দর্শকের জন্য অসংখ্য চমক নিয়ে প্রেক্ষাগৃহে আসছে আগামী ৫ জুলাই। আইরিনের এই ছবির আইটেম গানে উপস্থিতিও একটা চমক। আরও অনেক চমক রয়েছে তা দেখার জন্য দর্শকদের সিনেমা হলে আমন্ত্রণ জানাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে একই পরিচালকের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতেও একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন আইরিন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটির নায়িকাও ছিলেন তিনি। ‘আব্বাস’ ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন সোহানা সাবা।

ছবির গল্প পুরান ঢাকায় আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছ। এলাকার সন্ত্রাসী আব্বাস চরিত্রে অভিনয় করেছেন নিরব।

বিজ্ঞাপন

ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খানসহ অনেকে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission