
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি'তে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ইনডিসিপ্লিন'।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, শখ, অপর্না, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, শিরিন বকুল, শেলী আহসান, তারিক স্বপন, কাজী উজ্জল, সামীম, জামিল, নয়ন, শিখা মৌ, নিকুল, রাখী চৌধুরী, বর্ষা, তিতান চৌধুরী।

৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১ ঘণ্টার ধারাবাহিকটি প্রচার হবে শুক্র, শনি ও রবিবার রাত টা ৮ টা ১০ মিনিটে।
হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য।
এইচএম /ডিএইচ




