
আর মাত্র কয়েক ঘণ্টা পেরুলেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি থার্টিফার্স্ট নাইটে জমকালো আয়োজন করেছে। এতে থাকছে তারকা ও জনপ্রিয় শিল্পীদের আড্ডা, নাচ ও গান।
‘সেলিব্রেটি মোমেন্টস’ নামের এ অনুষ্ঠান গান গাইবেন কণা, রাজিব, পুতুল, কোনাল, রমা, সম্রাট। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে নাচ করবেন সজল, মেহজাবিন, নীরব, সাবিলা নূর, চাঁদনী, নাঈম।
অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে ৩১ ডিসেম্বর শনিবার রাত ১১ টা ২০ মিনিটে। প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।
এইচএম/ডিএইচ




