ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বড় পর্দায় স্থায়ী হতে চান অথৈ

গাজী আনিস, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পিএম
তাহমিনা অথৈ। ছবি- ফেসবুক থেকে নেওয়া

সৌন্দর্য, প্রতিভাকে সঙ্গী করেই শোবিজে নাম লিখেছেন তাহমিনা অথৈ। ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পথচলা শুরু তার। বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্রেও পা রেখেছেন অথৈ। কয়েকটি চলচ্চিত্রের শুটিং করেছেন এই নবাগত। বর্তমান কর্মব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন আরটিভি অনলাইনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন গাজী আনিস।

আরটিভি অনলাইন: কেমন আছেন?

তাহমিনা অথৈ: এইতো ভালো। খুউব ভালো বলতে পারেন। কারণটা হলো বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ততা চলছে। আর আমি সব সময় কাজে ব্যস্ত থাকতে ভালোবাসি। শুটিং-এ যেমন কষ্ট আছে ঠিক তেমনি আনন্দ রয়েছে। একটি কাজ যখন দর্শকরা দেখেন, প্রশংসা করেন সেটি একজন শিল্পীর জন্য ভীষণ আনন্দের। একজন শিল্পী হিসেবে আমি দর্শকের এই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

আরটিভি অনলাইন: এই মুহূর্তে কী কাজ নিয়ে ব্যস্ত?

তাহমিনা অথৈ: ‘ছেলেটি অদ্ভুত’ নামের একটি চলচ্চিত্রের কাজ করছি। মোহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ছবিটি হচ্ছে। আমার সঙ্গে তৌকির আহমেদ, সাজু খাদেম কাজ করছেন। পরিচালনায় রয়েছেন মানিক মানবিক। এ ছবির ৫০ শতাংশ কাজ হয়েছে। বাকি শুটিং অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে।

আরটিভি অনলাইন: ছোট পর্দায় কাজ করা হয়?

তাহমিনা অথৈ: হ্যাঁ, মাঝে মাঝে কাজ করি। এই যেমন ঈদ উল ফিতরে দুরন্ত টিভিতে শিশুদের জন্য ‘আনন্দ উৎসব’ নামে একটি ২৬ পর্বের অনুষ্ঠানে কাজ করেছি। ঈদ উল আজহায় একটি মাত্র টেলিফিল্মে কাজ করেছি। নাম ‘প্রেম যেন এক প্রজাপতি’।

আরটিভি অনলাইন: শুনেছিলাম ‘চট্টলা এক্সপ্রেস’ নামে একটি চলচ্চিত্র করবেন?

তাহমিনা অথৈ: আমি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটা অ্যাডভেঞ্চার ধরণের চলচ্চিত্র। আমার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস। পরিচালক রাইয়ান আনোয়ার। এখানে প্রেম, রোমাঞ্চ, সংগ্রামের গল্প উঠে আসবে। চট্টগ্রামের সৌন্দর্যও দেখবেন দর্শক। আসছে নভেম্বরে ছবির ক্যামেরা ওপেন হবে।

আরটিভি অনলাইন: আর ‘কালবেলা’?

কালবেলার শুটিং শেষ। এডিটিংও শেষ। এখন একেবারেই শেষ মুহূর্তের কাজ চলছে। পরিচালক সাইদুল আনাম টুটল স্যার হঠাৎ মারা গেলেন। তারপর ওনার স্ত্রী ও দুই মেয়ে হাল ধরেছেন ছবিটির। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আমি ছোট, ছোটই থাকব: রানু মণ্ডল
---------------------------------------------------------------

আরটিভি অনলাইন: আপনার শোবিজে পথচলার শুরুটা কীভাবে?

তাহমিনা অথৈ: নাট্যকার, পরিচালক মোস্তফা মননের হাত ধরে মিডিয়ায় আসা। তিনি গুণী মানুষ। তার হাত ধরে এক সময় দীপ্ত টিভিতে মেগা সিরিয়ালে কাজ করেছিলাম। বাংলাভিশনে উপস্থাপনা করেছি। গুণী মানুষের সঙ্গে কাজ করতে ভালো লাগে। আমি ক্ষুদ্র থেকে কাজ শুরু করেছি।

আরটিভি অনলাইন: শেখার খাতা ভারী করলেন কীভাবে?

তাহমিনা অথৈ: পরিচালক সাইদুল আনাম টুটুল স্যারের সঙ্গে কাজ করে। আমি অনেক কিছু শিখেছি। মানিক মানবিকের মাধ্যমে সাইদুল আনাম স্যারের সঙ্গে পরিচয় হয়েছিল। অভিনয় দক্ষতা, পরিচালনার ক্ষমতা আমি সূক্ষ্মভাবে তার কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। আমি গুণী মানুষের সঙ্গে কাজ করি তার আদর্শ নিজের মধ্যে বপন করার জন্যে। গুণী মানুষের ভালো দিকগুলো থেকে অনেক কিছু শেখার আছে। সাইদুল আনাম টুটুল স্যারের কাছ থেকে আমি গুণ, বৈশিষ্ট ও অভিনয় বিষয়ে অনেক কিছু নিয়েছি। তিনি থাকলে দেশের জন্য আরও অনেক কিছু দিতে পারতেন।

আরটিভি অনলাইন: কোন ধরণের কাজে আগ্রহী?

তাহমিনা অথৈ: কাজের অনেক অফার আসে। সব কাজ করা হয়ে ওঠে না। আমি চেষ্টা করি গল্পনির্ভর কাজ করতে। সব গল্পই গল্প, কিন্তু গল্পের ভেতরেও গল্প থাকে। গল্পের গভীরতা আছে এমন কাজ করতে চাই।

আরটিভি অনলাইন: নাটকে কাজ করার ইচ্ছে আছে?

তাহমিনা অথৈ: কাজের ব্যস্ততা বেড়েছে। চলচ্চিত্রের জন্য অন্যান্য কাজ ঠিক মতো করতে পারছি না। জানেন তো একটি চলচ্চিত্রের জন্য শিল্পীকে কত ধরনের প্রস্তুতি নিতে হয়। অনেকেই বলছেন নাটক করছি না কেন, আসলে সবকিছু চলচ্চিত্রের জন্য। আমার লক্ষ্য চলচ্চিত্রে কাজ করা। নাটকে কাজ করার জন্য ভালো গল্প পেলে, সুযোগ হলে অবশ্যই কাজ করব। এখন চলচ্চিত্র নিয়ে আছি। দেখি দর্শক কীভাবে নিচ্ছেন। দর্শকের ওপর সবকিছু নির্ভর করছে।

আরটিভি অনলাইন: অবসর সময় কাটে কীভাবে?

তাহমিনা অথৈ: পড়ালেখা করতে বেশি ভালো লাগে। অনেক অনেক বই পড়ি। আর সঙ্গী গান। ঘুরতে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যায়। সুযোগ পেলে হারিয়েও যাই। আর স্থির থাকতে একদম ভালো লাগে না। কাজের মধ্যে থাকতে পছন্দ করি। খাওয়া-দাওয়া নিয়ে খুব বেশি আগ্রহ নেই, খুব কম খাই। বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আরকি (হাসি)।

জিএ/এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
২০১৯ সালে গুগলে যে সব চলচ্চিত্র বেশি খোঁজা হয়েছে
ফিরছেন শাবনূর
চলচ্চিত্র নির্মাণ করতে হবে মানুষের জন্য: প্রধানমন্ত্রী
ধর্ষকদের সহযোগিতা করতে ব্যাগে কনডম রাখুন: ভারতীয় চলচ্চিত্রনির্মাতা