
সাপলুডু চলচ্চিত্রের আলোচনা থামছেই না। দ্বিতীয় সপ্তাহের মতো দেশজুড়ে চলছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত পলিটিক্যাল থ্রিলার ছবি সাপলুডু। রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকারা ছবিটি দেখতে ভিড় করেছিলেন। তবে টিকেট শেষ হয়ে যাওয়ায় অনেককেই ফিরে যেতে হয়েছে ছবি না দেখেই।
পলিটিক্যাল থ্রিলারধর্মী চলচ্চিত্র সাপলুডু মুক্তি পেয়েছে সপ্তাহ পেরিয়ে গেলো। কিন্তু দিন যতই যাচ্ছে দর্শকদের আগ্রহ বাড়ছে ততই। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে তিল ধারণের ঠাঁই ছিলো না।
শুধু স্টার সিনেপ্লেক্সই নয় দেশের প্রায় প্রতিটি হলেই ছিলো হাউসফুল। স্টার সিনেপ্লেক্সে শুক্রবার সন্ধ্যার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকারা।
ছবিটি এরই মধ্যে কেউ কেউ একবার দেখেছেন। বন্ধু-বান্ধব কিংবা সহশিল্পীদের সঙ্গে নিয়ে দেখতে এসেছেন সাপলুডু।
ছবির প্রধান চরিত্র নায়ক আরিফিন শুভ আগত তারকাদের অভ্যর্থনা জানান। সঙ্গে ছিলেন ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল। তারকাদের কাছে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন আগত দর্শকরা।
তারকারা নিজেরা যেমন ছবিটি দেখতে এসেছেন, তেমনি সিনেমাপ্রেমীদেরও হলে এসে সাপলুডু দেখার আমন্ত্রণ জানিয়েছেন। অতিথিদের আশা, সাপলুডু সিনেমাপ্রেমীদের প্রত্যাশা পূরণে সফল হবে।
সাপলুডু যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছে তাতে আশান্বিত ছবি সংশ্লিষ্টরা। চলতি বছরের সেরা ছবির তকমা সাপলুডুই কেড়ে নেবে বলে প্রত্যাশা তাদের।
পি




