
চতুর্থ দিনের মতো ঢাকাসহ সারাদেশে প্রদর্শিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সাপলুডু সিনেমা।
সাপলুডু দেখতে চট্টগ্রামের সিনেমা হলগুলোতে আজও ছিল দর্শকদের ভিড়। চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস, সিলভার স্কিন, আলমাসে ছবিটি প্রদর্শিত হচ্ছে। যশোরের মনিহার সিনেমা হলেও ছিল দর্শকদের ভিড়। ভিন্নধর্মী পারিবারিক সিনেমার কারণে আবারও হলমুখী সাধারণ দর্শকরা। বর্তমান সমাজের প্রেক্ষাপটের ওপর নির্মিত সিনেমাটির প্রশাংসায় পঞ্চমুখ দর্শকরা। সাপলুডু সিনেমাটি সিরাজগঞ্জের বেলকুচির সিনেমাপ্রেমীদের দর্শকদেরও মন জয় করেছে। শুক্রবার থেকে বেলকুচির নিউ রজনীগন্ধা সিনেমা হলে সাপলুডু প্রদর্শিত হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিন পাঁচটি শোতে শত শত দর্শক ভিড় জমাচ্ছেন থ্রিলার ধর্মী এই সিনেমাটি দেখার জন্য।
জেবি




