টাকা ছাড়া দেখা দেবেন না নায়লা নাঈম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৩ নভেম্বর ২০১৯ , ০১:২২ পিএম


নায়লা নাঈম, সমালোচিত, ফেসবুক স্ট্যাটাস
নায়লা নাঈম। ছবি ফেসবুক থেকে নেওয়া।

শোবিজ জগতের আলোচিত ও সমালোচিত নাম নায়লা নাঈম। প্রায়ই সময় দেখা যায় খোলামেলা পোশাক পরা ও বিভিন্ন বিষয়ে কথা বলে আলোচনায় তিনি। এবার টাকা ছাড়া ইন্টারভিউ দেবেন না বলে নতুন করে আলোচনায় এলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন নাইলা নাঈম। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-

বিজ্ঞাপন

'প্রতিদিন কমপক্ষে ২/৩ টি কল আসে, আপু আমাদের ইউটিউব চ্যানেল ওমুক, অথবা আমাদের নিউজপেপার উমুক, অথবা আমদের ম্যাগাজিন উমুক, আমাদের চ্যানেল উমুক-তুমুক, আপনি যদি একটা ইন্টারভিউ দিতেন?

প্রতিদিন শুধু যদি ইন্টারভিউই দিই তাহলে কাজ করবো কখন? কাজের কাজ তো কিছুই নাই। এখন ইন্টারভিউ দিতেও চার্জ করতে হবে, প্রতি ইন্টারভিউ প্যাকেজে ৫০০০ টাকা।

বিজ্ঞাপন

আপনারা তো মেকআপ নিয়ে আসেন না, কস্টিউম দেন না, ট্রান্সপোর্ট খরচ দেন না।

আর যদি ভুল করে ঘুনাক্ষরেও বলি যে, ইন্টারভিউ দিয়ে আমার লাভ কি? তখনই তাদের পাল্টা প্রশ্ন থাকে, আপু এটা তো আপনার পুরোপুরি সাবজেক্ট। আপনাকে এতো-এতো পাবলিসিটি দিব, আপনার ইন্টারভিউ এতো-এতো ভিউজ দিব।

বিজ্ঞাপন

আমি মনে মনে বলি, রাতের বেলা মুখ প্যাচানো অবস্থায় বের হলেও মানুষ আমাকে চিনে ফেলে, পাঠাও, উবারে উঠলেও মানুষ চিনে ফেলে যে এটা Naila Nayem আর আপনি আমাকে কি পাবলিসিটি দিবেন?'

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission