
সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ সেলিব্রিটির তালিকা। আর এই তালিকায় ৭০ নম্বরে আছে কঙ্গনা রানাওয়াত। ফোর্বস-এর হিসেব অনুযায়ী ২০১৯ সালে কঙ্গনার আয় ছিল মাত্র ১৭.৫ কোটি রুপি।

ফোর্বস-এর এই তালিকা এবং কঙ্গনার অর্থের হিসেবকে মিথ্যে বলে দাবি করলেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। টুইট করে রঙ্গোলি বলেন, ফোর্বস ইন্ডিয়া এক নম্বরের ফ্রড। আমি ওদের ওপেনলি চ্যালেঞ্জ করছি। কোনও একজন তারকার উপার্জনের প্রমাণ দিক ওরা। সবটাই পিআর। কঙ্গনার যে আয় এখানে দেখানো হয়েছে, তার চেয়ে বেশি আয়কর দেয় ও। কোন ভিত্তিতে এই আয়ের হিসেব করা হয়েছে? ফোর্বস ইন্ডিয়া জবাব দাও।

রঙ্গোলি আরও দাবি করেন, তার বোন এবছর কত রোজগার করেছে, তার সঠিক হিসেব ওর কাছেও নেই। একমাত্র ওর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এবং তিনি নিজে জানেন পুরো হিসেব।
জিএ




