
২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আয়ারল্যান্ড। এই সফরে ৫০ ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট সিরিজেও অংশ নেয়ার কথা ছিল দুই দলের। যদিও আর্থিক অসঙ্গতির কারণে সাদা পোশাকে খেলতে অপারগতা জানিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি সিরিজ খেলার ইঙ্গিত পাওয়া গেছে আয়ারল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করলেও সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের কোনও সূচি প্রকাশ করা হয়নি দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৪ মে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৬ এবং ১৯ মে বসবে। প্রতিটি ম্যাচই বসবে বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে।
২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একমাত্র টেস্টের পরিবর্তে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি খেলতে আগ্রহী বাংলাদেশের বিপক্ষে।
ছোট ফরম্যাটের এই সিরিজটি চার ম্যাচের হবার সম্ভবনা রয়েছে। মে মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার কাজ করা হবে। তাই সবগুলো ম্যাচ আয়োজন করা হবে ইংল্যান্ডের মাটিতে।
ওয়াই




