
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১৫ বছরে পদার্পণ করছে দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলটি দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে।
রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে দিনব্যাপী এই মিলনমেলা বিকেল ৩টায় কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ সকাল থেকে আরটিভিতে প্রচারিত হয় নানা আয়োজন। বিশেষ সিনেমা ও নাটক প্রচার হয়। বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে জন্মদিনে আরটিভিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক এজাজ মুন্না, নাট্যব্যক্তিত্ব লায়লা হাসান, শান্তা ইসলাম, পরিচালক মোহন খান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, চঞ্চল চৌধুরী, নোভা, টেলিহোমের কর্ণধার মোহাম্মদ আলী বশির, আজিজুল হাকিম, জিনাত হাকিম, পরিচালক দীপু হাজরা, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, নাঈম, আইরিন, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরসহ অনেকে।
আরও এসেছিলেন ছায়াছবি, টিপু সুলতান,নাটক ভাই-ভাই ভায়রা ভাই, সময়ের গল্প নাটকের কলাকুশলীরা।
অতিথিদের অভ্যর্থনা জানান আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এম/পি




