ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আরটিভি বাঙালি সংস্কৃতি লালন করছে: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরটিভি নবম স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: আরটিভি অনলাইন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আরটিভি জন্মলগ্ন থেকেই বাঙালি সংস্কৃতি লালন করছে। একই সঙ্গে আরটিভি মানুষকে বিনোদন দেয়া এবং সমাজের দর্পণ হিসেবে কাজ করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরটিভি নবম স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেল শুধু সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিল্পীদের উৎসাহী করতে তারা যে অ্যাওয়ার্ড দিচ্ছে, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। এই অ্যাওয়ার্ড শিল্পীদের কাজের মানের উৎকর্ষ সাধনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম অব্যক্তদের কথা বলতে পারে। যে কথা বলতে পারে না তার মুখে ভাষা দিতে পারে। যার কাছে ক্ষমতা নেই তাকে ক্ষমতাবান করতে পারে। আরটিভি সেই কাজটা করার চেষ্টা করেছে।’

হাছান মাহমুদ বলেন, আমরা বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চাই। এক্ষেত্রে গণমাধ্যম উন্নত রাষ্ট্রের সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে উন্নত জাতি গঠনেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন কেরামত মওলা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহসহ টেলিভিশন শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এজে/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মালা
প্রবাসী সঙ্গীতশিল্পী মালা ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে ভিন্নধর্মী গানের এই শিল্পীর সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।   এ ব্যাপারে মালা বলেন, আমার 'মালা টিভি' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। এরই মধ্যে দর্শকরা চ্যানেলটিতে বেশকিছু কন্টেন্ট পেয়েছেন। এখন থেকে নিয়মিত নতুন গান ও কন্টেন্ট নিয়ে দর্শকের মাঝে হাজির হবো।     অস্ট্রেলিয়া প্রবাসী সঙ্গীতশিল্পী মালা সময় পেলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটে আসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। থাকবেন কিছুদিন। মালার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে- যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে/যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝড়ে, চোখের দেখা সবকিছু নয় মনের দেখা বাকি, ভেতর বলে বাহির কান্দে, ঢাকাসহ বেশকিছু গান। এম
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মালা
‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’ পেলেন যারা
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি নবমবারের মতো আয়োজন করল ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’। শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ জমকালো আয়োজনটিতে বসেছিল তারকামেলা। আরটিভি’তে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পীকে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়। এবারের আরটিভি স্টার অ্যাওয়ার্ডের নবম আসরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে ৫ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ৭ জন। ‘অন্যরকম ভালোবাসা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু; শ্রেষ্ঠ অভিনেত্রী সাবেরি আলম। শ্রেষ্ঠ রচয়িতা ‘জাহানার একটি ভাই ছিল’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার; শ্রেষ্ঠ পরিচালক, যৌথভাবে পেয়েছেন ‘অন্যরকম ভালোবাসা’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার এবং ‘জাহানারা একটি ভাই ছিল’ নাটকের জন্য আবু হায়াত মাহমুদ; শ্রেষ্ঠ শিশুশিল্পী ‘জাহানার একটি ভাই ছিল’ নাটকের জন্য আরিয়া অরিত্রা। আজীবন সম্মাননা পেয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সম্মাননাটি তুলে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, এমপি। ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্ম-এর ৭টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা- কেন্দ্রীয় চরিত্র ‘যমজ’ নাটকের জন্য মোশাররফ করিম এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য আফরান নিশো; শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা ও ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মেহজাবিন চৌধুরী; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য মোশাররফ করিম, শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘মেঘ বালিকার রঙ’ নাটকের জন্য ফেরদৌসী মজুমদার; শ্রেষ্ঠ রচয়িতা ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশিদ বান্নাহ, সেতু আরিফ ও আকবর হায়দার মুন্না; শ্রেষ্ঠ পরিচালক যৌথভাবে পেয়েছেন ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশীদ বান্নাহ এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মহিদুল মহিম। ধারাবাহিক নাটকের জন্য ৬টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা-কেন্দ্রীয় চরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য জাহিদ হাসান, শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র যৌথভাবে ‘ধামাকা অফার’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ‘চিটিং মাস্টার’ নাটকের জন্য সালহা খানম নাদিয়া; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘ধামাকা অফার’ নাটকের জন্য ডা. এজাজুল ইসলাম; শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য শাহনাজ খুশি এবং ‘তাল মিছরি না? হাওয়াই মিঠাই’ নাটকের জন্য রোবেনা রেজা জুঁই;  শ্রেষ্ঠ রচয়িতা ‘হেভিওয়েট মিজান’ এর জন্য বৃন্দাবন দাস এবং ‘ধামাকা অফার’-এর জন্য মাসুদ সেজান; শ্রেষ্ঠ পরিচালক ‘তাল মিছরি? না হাওয়াই মিঠাই’ নাটকের জন্য সাগর জাহান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি; পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি; তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি; সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কেরামত মওলা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেয়ার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিন জাহান। অনুষ্ঠান নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, সাফা কবির, সাবিলা নূর ও বাপ্পি চৌধুরী। গান পরিবেশন করেন রুবায়েত জাহান। এছাড়া ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ ও ‘মিস ইউনিভার্স’ টপ ফাইভদের ছিল বিশেষ পরিবেশনা। এম/পি
‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’ পেলেন যারা
১২ বছরের ক্যারিয়ারে প্রথম অ্যাওয়ার্ড নাদিয়ার
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দীর্ঘ ১২ বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। প্রথমবারের মতো কাজের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন তিনি। আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯-এর ধারাবাহিক নাটকের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পান তিনি। সালহা খানম নাদিয়া (চিটিং মাস্টার) এবং  নুসরাত ইমরোজ তিশা (ধামাকা অফার) অ্যাওয়ার্ড পেয়েছেন। ক্যারিয়ারের প্রথমবার কোনও অ্যাওয়ার্ড পেয়ে আপ্লুত নাদিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি আমার প্রথম অ্যাওয়ার্ড। কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আরটিভিকে ধন্যবাদ আমাকে এই স্বীকৃতি দেয়ার জন্য। আমার এই অ্যাওয়ার্ডের পেছনে যারা কাজ করেছে সবার প্রতি কৃতজ্ঞতা। নির্মাতাকে ধন্যবাদ এমন একটি চরিত্রে আমাকে কাজের সুযোগ করে দেয়ার জন্য। বিচারকমণ্ডলী ও আমাকে যারা ভোট করেছেন সবাইকে ধন্যবাদ। নাদিয়া আরও বলেন, আমার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা। তারা দিনের পর দিন আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার অভিনয় জীবনের একযুগ পর এই একটি অ্যাওয়ার্ড পেয়েছি। এম      
১২ বছরের ক্যারিয়ারে প্রথম অ্যাওয়ার্ড নাদিয়ার
বাপ্পি-মেহজাবিন জুটি
জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। অন্যদিকে ছোট পর্দার হালের সেনসেশনাল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার জুটি বাঁধলেন এই দুই চৌধুরী। তবে বড় পর্দায় নয়। মঞ্চে জুটি হিসেবে দেখা মিলল তাদের। সৌজন্যে আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯। আনারকলি-সেলিমের প্রেমকাহিনির শেষ অংশের পরিবেশনা। সেখানে আনারকলি মেহজাবিন এবং সেলিমের ভূমিকায় ছিলেন বাপ্পি। হৃদয়বিদারক প্রেম কাহিনি দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যায়। এই দুই তারকার পারফর্মেন্স দারুণ প্রশংসিত হয়। বাপ্পি-মেহজাবিনের সঙ্গে ছিলেন আরও একঝাঁক শিল্পী। কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।   গেল ২৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয় নবম আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাপ্পি-মেহজাবিনের এই পারফর্মেন্স। এম   
বাপ্পি-মেহজাবিন জুটি
আরও পড়ুন
১২ বছরের ক্যারিয়ারে প্রথম অ্যাওয়ার্ড নাদিয়ার
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে কে হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা?
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে কে হচ্ছেন শ্রেষ্ঠ পরিচালক?
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ শিশুশিল্পীর মনোনয়ন পেয়েছে যারা