
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। করোনা মোকাবিলায় ত্রাণে সাহায্যের হাত বাড়ালেন এই অভিনেতা।
যদিও এই অর্থ সাহায্যের কথা অভিনেতা নিজে জানাননি। ভারতীয় গণমাধ্যমের খবর, করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অনুদান নিয়ে এগিয়ে এসছেন আমির খান।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও অনুদান দিয়েছেন। পাশাপাশি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিন চুক্তিতে শ্রমিকদের সাহায্যের জন্যও হাত বাড়িয়েছেন আমির।
এর আগে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, সারা আলী খাম, কার্তিক আরিয়ান অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন।
অক্ষয় কুমার ২৫ কোটি রুপি দান করেছেন। অন্যদিকে সালমান খান ইন্ডাস্ট্রির ২৫ হাজার অস্থায়ী কর্মীর দায়িত্ব নিয়েছেন। শাহরুখ খান এবং গৌরী খান একই সঙ্গে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দানের পাশাপাশি দিল্লী, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন। সাইফ-কারিনাও প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। রাকুলপ্রীত সিংয়ের মতো তরুণ অভিনেত্রীও বাসা থেকে রান্না করে প্রতিদিন ২০০ মানুষের মাঝে খাবার বিতরণ করছেন।
এম




