
ভারতীয় অনেক তারকা শিল্পী যখন লকডাউনের ফলে অর্থ সংকট ও খাদ্য সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। ক্যাটরিনা কাইফ তখন হাত দোয়া, ঘর ঝাড়ু দেওয়া ও বাসন মাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ব্যস্ত ছিলেন।
এবার বলিউডের এই জনপ্রিয় নায়িকা দিনমজুরদের পাশে এসে দাঁড়ালেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো অনেকেই দিনমজুরদের খাওয়ার দায়িত্ব নিয়েছেন।
ক্যাটরিনা জানিয়েছেন, ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় জিনিসের দায়িত্ব তিনি নেবেন। তিনি তার ব্র্যান্ড কায় বিউটির তরফে দিনমজুরদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, ক্যাটরিনার সংস্থার সঙ্গে এই কাজের উদ্যোগ নিয়েছে ডি’হাত ফাউন্ডেশন। দুটি সংস্থা যৌথভাবে এই কাজে অংশ নেবে।
ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। এই সময় অনেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কষ্ট অন্যদের চেয়ে আরও অনেক বেশি। তাদের পাশেই দাঁড়াতে চায় তার সংস্থা। ডি’হাত ফাউন্ডেশনের সঙ্গে এই কাজে চুক্তিবদ্ধ হতে পেরে তিনি গর্বিত। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় দিনমজুরদের তাদের এই দুই সংস্থার পক্ষ থেকে খাবার ও স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক চাহিদাগুলো সরবরাহ করা হবে।
এর মধ্যে যেমন পড়ে স্যানিটাইজার, সাবান; তেমনই পড়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইড, স্যানিটারি প্যাড, অতি প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি। ক্যাটরিনা এও বলেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব।
এম




