
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ঋষি কাপুর গেল ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন এই অভিনেতা। শেষ পর্যন্ত ৬৭ বছর বয়সে থামতে হয় তাকে।
মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান মারা যান ঋষি কাপুর। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋষি কাপুরের জীবনের শেষ মুহূর্তের একটি ভিডিও। যা কিনা আইসিইউ থেকেই তোলা হয়েছে বলে অভিযোগ তুলেছে ফেডারশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
ঋষি কাপুরের মতো কিংবদন্তি একজন অভিনেতার এমন ভিডিও তার পরিবারের অনুমতি ছাড়া কে তুললো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর সভাপতি অশোক পণ্ডিত।
কে বা কারা এমন একটি ভিডিও তুলেছে, তা নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন করেছে সংগঠনটি। মনে করা হচ্ছে, ঋষি কাপুর যখন আইসিইউ-তে ছিলেন, তখন সেখানে কর্তব্যরত কোনও কর্মীই এমন কাণ্ড ঘটিয়েছেন।
ওই ভিডিওতে ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু পরিচালক, প্রযোজককেও দেখা যায়। ভিডিওতে ঋষি কাপুরের মৃত্যুর পর হাসপাতালেই বেশকিছু নিয়মপালন করতে দেখা গিয়েছে তার ছেলে রণবীর কাপুরকে। সেখানে পুরোহিতকেও দেখা যায়।
এদিকে অভিযোগের পর হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, যে বা যারা এমন ভিডিও অনুমতি না নিয়ে তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এম




