
জাহিদ হাসান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনি। যেকোনো বয়সী দর্শকের পছন্দের তালিকায় থাকেন জাহিদ হাসান। এবার ঈদেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
তার মধ্যে অন্যতম আরটিভিতে প্রচারিত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইস্কান্দর খান একজন সুপারস্টার’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, শফিক খান দিলু ,সাজু খাদেম, নীলাঞ্জনা নীলা, মনিরা মিঠুসহ অনেকে।
নাটকের নাম ভূমিকায় অভিনয় করা জাহিদ হাসান বলেছেন, ‘এখানে আমি সুপারস্টার চরিত্রে অভিনয় করেছি। একরোখা স্বভাবের চরিত্র। প্রোডাকশনের লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করা, নিজের মতো করে চিত্রনাট্য ঘুরিয়ে দেয়া, নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়া- সবমিলিয়ে চরিত্রটি বেশ মজার। নাটকের শেষদিকে দর্শকেরা অন্য একটি গল্প খুঁজে পাবেন। নাটকটির চিত্রনাট্যের বড় মজা এখানেই।’
ঈদের দিন রাত ১১ টা ১০মিনিট থেকে ‘ইস্কান্দর খান একজন সুপারস্টার’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে আরটিভিতে।
এছাড়া নাটকটি দেখতে পাবেন আরটিভির নতুন প্ল্যাটফর্ম RtvPlus.tv – এ

এম




