
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আজ শনিবার ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে একক নাটক ‘কিভাবে ধনী হবেন?’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান ও সায়লা সাবি।
গল্পে দেখা যাবে, আসিফের বাবা ছিল একজন ঋণ খেলাপি। সে মৃত্যুর আগে আসিফকে বলেছিল, এমন কিছু করিস যাতে লোকে বলে, তোর বাবা বড় ভালো লোক ছিল। সেই চিন্তা থেকে আসিফ খুলে বসে এক অভিনব ট্রেনিং ইনস্টিটিউট। এক জরিপে দেখা গেছে, পৃথিবীর ৯০% মানুষ ধনী হতে চায়। কিন্তু আগেকার যুগের মতো টাকা জমিয়ে বিনিয়োগ করে ধনী হওয়া সবার ভাগ্যে জোটে না। তাই কিভাবে ধনী হওয়া যায়? - এই হচ্ছে ট্রেনিংএর মূল প্রতিপাদ্য। নানা চমক নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে।
নাটকটি আজ রাত ৯ টা প্রচারিত হবে আরটিভির পর্দায়। রচনায় শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা।
এম




