
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। করোনাকালে একের পর এক কাজ হাতে নিচ্ছেন তিনি।
আজ শনিবার ১৮ জুলাই ৩৮ বছর বয়সে পা রাখলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি অ্যামাজন প্রাইমের সঙ্গে চুক্তি করেছেন এই অভিনেত্রী। তার প্রোডাকশন হাউজ এই সংস্থার সঙ্গে দুবছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে।
এই মুহূর্তে প্রিয়াঙ্কার দু’টি আমাজন প্রজেক্টে কাজ করছেন। একটি হলো রিয়েলিটি ডান্স শো। নাম ‘সঙ্গীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এর প্রযোজনা করছেন।
এছাড়া হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘ম্যাট্রিক্স’র মতো ছবিতেও অভিনয় করছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স ৪’র প্রধান চরিত্রে দেখা যাবে।
এম




